তিন পদে কর্মকর্তা নিয়োগ দেবে গ্রামীণ ইউনিভার্সিটি © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যসহ তিন পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ ইউনিভার্সিটি;
১. পদের নাম: সহ-উপাচার্য;
পদসংখ্যা: ১টি;
আবেদনের যোগ্যতা—
*স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশিষ্ট অ্যাকাডেমিক রেকর্ড ও স্বীকৃত গবেষক হিসেবে পরিচিতি থাকতে হবে;
*ন্যূনতম ১০ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;
*শিক্ষকতা, গবেষণা ও অ্যাকাডেমিক বা প্রশাসনিক নেতৃত্ব মিলিয়ে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৭, আবেদন ১৮ জুন পর্যন্ত
২. পদের নাম: ট্রেজারার;
পদসংখ্যা: ১টি;
আবেদনের যোগ্যতা—
*অ্যাকাউন্টিং, ফিন্যান্স, এমবিএ বা সংশ্লিষ্ট বিষয়ে কোনো স্বীকৃত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি, অগ্রাধিকারভাবে পিএইচডি;
*বোর্ড বা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কমপক্ষে দুটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে, যার মধ্যে অন্তত একটি স্নাতক বা মাস্টার্স পর্যায়ের হতে হবে অথবা সংশ্লিষ্ট পরীক্ষাগুলোয় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ বা সমমান থাকতে হবে;
*উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ও প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে;
*বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানে অধ্যাপক হিসেবে ন্যূনতম ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৭ জুন পর্যন্ত
৩. পদের নাম: ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: ১টি;
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে;
*ডিন, বিভাগীয় প্রধান বা সমমানের জ্যেষ্ঠ অ্যাকাডেমিক পদে প্রমাণিত নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে;
*শক্তিশালী অ্যাকাডেমিক রেকর্ড, পিয়ার-রিভিউড প্রভাবশালী গবেষণা প্রকাশনা, গবেষণা অনুদান অর্জন ও শিক্ষাদানে উৎকর্ষতা থাকতে হবে;
*আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চয়তার ব্যবস্থা ও প্রক্রিয়ায় অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: যবিপ্রবি নিয়োগ দেবে প্রশাসনিক বিভিন্ন পদে, আবেদন নির্ধারিত ফরমে
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের বেতনকাঠামো অনুযায়ী প্রাপ্য হবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ recruitment@grameenu.ac ঠিকানায় ই-মেইলের করে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ জুন ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: গ্রামীণ ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট