আগামীকালের কারিগরি নিয়োগ পরীক্ষা স্থগিত

১৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ PM
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ © ফাইল ছবি

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়ায় অনুষ্ঠিতব্য বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেকশন গ্রেড প্রদান বিষয়ক কমিটির সদস্যসচিব ও যুগ্মসচিব (কারিগরি-১) শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেকটার, বগুড়ার আগামী ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী), সহকারী ইন্সট্রাক্টর, সহকারী প্রশিক্ষক (কম্পিউটার), সহকারী প্রশিক্ষক (গবেষণা), সহকারী প্রশিক্ষক (ইংরেজি) এবং মেডিকেল অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

এতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং টেলিটক কর্তৃক এসএমএস পাঠিয়ে পরীক্ষার্থীদের জানানো হবে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬