কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে আর্মি নার্সিং কলেজ, আবেদন নির্ধারিত ফরমে

১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ PM
২ পদে ৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে রংপুর আর্মি নার্সিং কলেজে

২ পদে ৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে রংপুর আর্মি নার্সিং কলেজে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত রংপুর ক্যান্টনমেন্টের আর্মি নার্সিং কলেজ। প্রতিষ্ঠানটি ২ পদে ৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১০ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আর্মি নার্সিং কলেজ, রংপুর;

১. পদের নাম: লেকচারার;

পদসংখ্যা: ২টি;

আবেদনের যোগ্যতা—

*বিএনএমসির নীতিমালা অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে;

*মাস্টার্স ইন নার্সিং/এমপিএইচ অথবা নার্সিং রিলেটেড ফিল্ডে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, পদ ১৮৮, আবেদন শুরু ১০ ডিসেম্বর

২. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;

পদসংখ্যা: ২টি;

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি পাস হতে হবে;

*অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

প্রার্থীর বয়স:অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন এইচএসসি পাসেই

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: কলেজের বেতনকাঠামো অনুযায়ী প্রাপ্য হবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম সংগ্রহ করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

অধ্যক্ষ, আমি নার্সিং কলেজ, রংপুর, রংপুর সেনানিবাসের ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে আবেদনপত্র ও দরকারি নথিপত্র জমা দিতে হবে। আবেদনপত্র কম্পিউটারে টাইপ করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১,০০০ টাকা ও ২ নম্বর পদের জন্য ৫০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: আর্মি নার্সিং কলেজ রংপুরের অফিশিয়াল ওয়েবসাইট

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬