প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বৈঠকে যে আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী

২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ PM
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © টিডিসি ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না পাওয়া প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি।

এদিন বিকেলে ববি হাজ্জাজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রাথমিক সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না পাওয়া প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।’

এতে আরও বলা হয়ে, ‘তাদের দাবি ও পরিস্থিতি মনোযোগ দিয়ে শুনে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন তিনি।’

এর আগে একই দিন সকাল ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। নিয়োগ ও পদায়ন না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, ‘গত দেড় বছরে আমি কয়েক হাজার আন্দোলন দেখেছি। এর আগেও প্রাইমারি শিক্ষকদের বিরাট বড় একটা ঝামেলা ছিল। যেটা পরবর্তীতে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে ঝামেলা হয়। তাদের চাকরি হচ্ছিল না। পরে তো হইছে, আমরাই যোগাযোগ করিয়ে দিয়েছি। পরে যখন রাস্তায় যায়, তখন কিন্তু ওদেরই ক্ষতি হয়েছে।’

মাসুদ আলম আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘তোমরা রাস্তা অবরোধ না করে কয়েকজন আসো। আমার সাথে, আমার প্রতিনিধি হয়ে মন্ত্রণালয়ে কথা বলো। সেখানে প্রতিমন্ত্রী আছে, সচিব আছে—সমাধান তো তারাই দেবেন। সেখানে সমাধান না পেলে তোমরা এখানে আবার বসো।’

এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন প্রার্থীরা। তাদের ভাষ্য, গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্টসহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন। তবে আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র পাননি তারা।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9