গাজীপুরে মধ্যরাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অবরোধ

২২ আগস্ট ২০২৫, ১১:৫৯ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৫:১৪ PM
গাজীপুরে অবস্থানরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা

গাজীপুরে অবস্থানরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা © টিডিসি

গাজীপুরের শিববাড়ী মোড়ে মধ্যরাতে সড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন। শুক্রবার রাত ১২টার দিকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিমুলতলী, লালমাটি, দেশীপাড়া এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সমাবেশে যোগ দেন। চার দফা দাবি তুলে ধরেন তারা।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি ইছহাক পিকু বলেন, প্রকৌশল খাতে ডিপ্লোমা ও বিএসসি—উভয় ধরনের ইঞ্জিনিয়ার প্রয়োজন। ‘বিএসসি ইঞ্জিনিয়াররা ডিজাইন, পরিকল্পনা ও গবেষণার কাজ করবেন, আর আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মাঠপর্যায়ে বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করব। একে অপরের স্থানে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।’

আরেক প্রতিনিধি মোস্তাফিজুর বলেন, ‘বিএসসি ইঞ্জিনিয়াররা আজ ১০ম গ্রেডের দাবি করছেন, কাল হয়তো ১১তম গ্রেডও চাইবেন। তাহলে নিম্ন গ্রেডে কর্মরতদের অবস্থান কোথায় হবে?’

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চার দফা দাবির মধ্যে রয়েছে—

  • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে ‘মিথ্যাচার ও কুৎসা রটানো’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা,

  • মেট্রোরেলের স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদে দ্রুত নিয়োগ পরীক্ষা আয়োজন,

  • ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে কেবল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ এবং ৩৩ থেকে ৫০ শতাংশ পদোন্নতি নিশ্চিত করা,

  • ১৯৯৪ সালের সরকারি আদেশ অমান্য করে নিম্নপদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ করা।

 
 
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9