এসএসসি পরীক্ষা ঈদের পর: শিক্ষা সচিব

২২ জুন ২০২২, ০৫:২৯ PM
সরকারি লোগো ও শিক্ষা সচিব  মো. আবু বকর ছিদ্দীক

সরকারি লোগো ও শিক্ষা সচিব মো. আবু বকর ছিদ্দীক © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেছেন, বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা আসন্ন ঈদুল আযহার পর শুরু হবে।

বুধবার (২২ জুন) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

শিক্ষা সচিব বলেন, সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঈদের আগে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। তাই ঈদের পর পরীক্ষা নিতে হবে।

আরও পড়ুন: বাসর ঘর থেকে টয়লেটে যাওয়ার কথা বলে বেরিয়ে উধাও নববধূ

এদিকে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় আগস্টে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষাও পেছানো হবে বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

প্রসঙ্ড়ত, গত ১৯ জুন থেকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। প্রকাশি সূচি অনুযায়ী আগামী ৬ জুলাই এই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকতে রাজি স্কালোনি,…
  • ২২ অক্টোবর ২০২৬
প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে মণ্ডপ কমিটির সদস্যের …
  • ২২ অক্টোবর ২০২৬
৫১তম বিসিএসে আবেদন ছাড়াল ১৫ হাজার
  • ২২ অক্টোবর ২০২৬
রাজধানী থেকে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মী গ্রে…
  • ২২ অক্টোবর ২০২৬
শিগগিরই আসছে মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যা…
  • ২২ অক্টোবর ২০২৬
মহিলা দলের পদ ছাড়তে অব্যাহতি চেয়ে নেত্রীর আবেদন
  • ২২ অক্টোবর ২০২৬