শিক্ষা আইন পুনর্গঠনে সভা ২৩ জুন

১৪ জুন ২০২২, ০৭:৪৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

‘শিক্ষা আইন-২০২২’ চূড়ান্ত করণের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২৩ জুন) সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সভাপতিত্ব করবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আইন-১ শাখা থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. লিয়াকত আলী।

নোটিশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত শিক্ষা আইন-২০২২ চূড়ান্ত করণের লক্ষ্যে আগামী ২৩ জুন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সকলকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: বাসের চাকা উঠে যায় স্কুলছাত্রের মাথায়, আগুন দিল জনতা

বৈঠকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব,  প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক,  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব), বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানস এবং দুই মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকতে রাজি স্কালোনি,…
  • ২২ অক্টোবর ২০২৬
প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে মণ্ডপ কমিটির সদস্যের …
  • ২২ অক্টোবর ২০২৬
৫১তম বিসিএসে আবেদন ছাড়াল ১৫ হাজার
  • ২২ অক্টোবর ২০২৬
রাজধানী থেকে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মী গ্রে…
  • ২২ অক্টোবর ২০২৬
শিগগিরই আসছে মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যা…
  • ২২ অক্টোবর ২০২৬
মহিলা দলের পদ ছাড়তে অব্যাহতি চেয়ে নেত্রীর আবেদন
  • ২২ অক্টোবর ২০২৬