রাতে ঢামেক হাসপাতালে গেলেন শিক্ষামন্ত্রী

২০ এপ্রিল ২০২২, ১২:১৬ AM
ঢামেক হাসপাতালে শিক্ষামন্ত্রী

ঢামেক হাসপাতালে শিক্ষামন্ত্রী © সংগৃহীত

ঢাকা কলেজ ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে আহত শিক্ষার্থী রজব রায়হান ও কানন চৌধুরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গেলেন ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে আইসিইউতে কানন চৌধুরীকে দেখতে যান ডা. দীপু মনি। পরে ওয়ার্ডে ভর্তি থাকা রজব চৌধুরী নামে আরো এক শিক্ষার্থীর খোঁজ নেন। এ সময় তাদের শারীরিক অবস্থা নিয়ে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।

এছাড়াও আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা মোরসালিন ও অন্যান্য আহতদেরও খোঁজ নেন ডা. দীপু মনি। তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দীপু মনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে অবস্থান করছিলেন।

এদিকে হাসপাতালে দুই ছাত্র চিকিৎসাধীন থাকলেও তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

ড্রাম থেকে উদ্ধার নারীর মরদেহ, পরিচয় শনাক্ত 
  • ২২ অক্টোবর ২০২৬
সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে— প্রশ্ন জামায়াত আমিরের
  • ২২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্য…
  • ২২ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসে মাভাবিপ্রবির চমক, ক্যাম্পাসে বসছে ক্যার…
  • ২২ অক্টোবর ২০২৬
নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা, ঝালকাঠিতে সরকারি চালও জোটেনি ৩২৯…
  • ২২ অক্টোবর ২০২৬
নিয়ম ভেঙে ২ ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অজি তারকা
  • ২২ অক্টোবর ২০২৬