এইচএসসির ফল রবিবার সাড়ে ১১টায়

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৫ PM
এইচএসসির ফল

এইচএসসির ফল © ফাইল ছবি

আগামীকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) ২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী, সকালে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের বিস্তারিত জানানো হবে। 

শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল সকাল সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। রাজধানীর সেগুন বাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এটি অনুষ্ঠিত হবে।

এদিকে,শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সের পরপরই শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। শিক্ষার্থীরা এই (http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানতে পারবে। ওয়েবসাইটে রোল নম্বর, পরীক্ষার (Examination ) নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে।

প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি স্টেশন ঘিরে স্বপ্ন বুনছ…
  • ২২ অক্টোবর ২০২৬
ফের টানা ৩ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ অক্টোবর ২০২৬
‘সাংবাদিক-পুলিশ পেটাতে না পারলে ছাত্রদল হয়ে কী হলো’, অডিও ভ…
  • ২২ অক্টোবর ২০২৬
৮ ক্যাটাগরিতে ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেবে ভিএসও বাং…
  • ২২ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ-মানববন…
  • ২২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক গ্রেপ্তার
  • ২২ অক্টোবর ২০২৬