শিক্ষা সচিব করোনায় আক্রান্ত

১১ জানুয়ারি ২০২২, ০৬:৩৩ PM
মো. আবু বকর ছিদ্দীক

মো. আবু বকর ছিদ্দীক © ফাইল ছবি

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সদ্য যোগদানকৃত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। গতকাল সোমবার (১০ জানুয়ারি) করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রাতে সচিব স্যারের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর আসে। তাছাড়া শিক্ষামন্ত্রী মহোদয়ও টেস্ট করিয়েছেন। তাঁর নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

এর আগে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক থেকে মো. আবু বকর ছিদ্দীককে বদলি করে গত ২০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। পরে গত ২ জানুয়ারি শিক্ষা সচিব হিসেবে যোগ দেন তিনি। 

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শ…
  • ০২ অক্টোবর ২০২৬
কুয়েটের গবেষণায় বর্জ্য থেকে মিলছে জ্বালানি তেল
  • ০২ অক্টোবর ২০২৬
ধৈর্যের সীমা পেরোলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: রুমিন ফারহানা…
  • ০২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হাজিরা দিয়েই চলে যাওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে,…
  • ০২ অক্টোবর ২০২৬
স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যা…
  • ০২ অক্টোবর ২০২৬