শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না, স্বাস্থ্যবিধিতে জোর দিচ্ছি: শিক্ষামন্ত্রী

১০ জানুয়ারি ২০২২, ১২:১০ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষামন্ত্রী

সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষামন্ত্রী © টিডিসি ফটো

আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আমরা স্বাস্থ্যবিধির উপর জোর দিচ্ছি। পরিস্থিতি খারাপের দিকে গেলে পরবর্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার (১০ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য টিকা কার্যক্রম চলমান থাকবে। যাদের অন্তত এক ডোজ টিকাও নেওয়া হয়নি তারা ১২ তারিখের পর শিক্ষাপ্রতিষ্ঠানে না এসে অনলাইনে ক্লাস করতে হবে।

তিনি আরও বলেন, যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিলাম তার থেকে আমরা এখন ভালো অবস্থায় আছি। তখন কোন টিকা ছিল না, এখন প্রায় সবাই টিকার আওতায় চলে এসেছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করা হবে। সীমিত পরিসরেই শিক্ষাপ্রতিষ্ঠান চলবে।

এর আগে, গতকাল ৯ (রবিবার) রাতে প্রায় দেড় ঘণ্টাব্যাপী জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হয়। বৈঠকে টেকনিক্যাল কমিটির সদস্যরা শিক্ষামন্ত্রীকে নানা ধরনের পরামর্শ প্রদান করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের প্রতি জোর দেওয়া হবে। যারা টিকা নিয়েছে তারা সশরীরে ক্লাসে উপস্থিত হবে। যারা এখনো টিকা নিতে পারেনি তারা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হবে।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব না হলেও স্বাস্থ্যবিধি মেনে আপাতত তাদেরও ক্লাস চলমান থাকবে।

রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬