শিক্ষার মান উন্নয়নে সব কিছুই করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

০২ অক্টোবর ২০২১, ০৬:১৫ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষার মান উন্নয়নে সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগেও শিক্ষার মানের দিকে আমাদের নজর ছিল, কিন্তু তখন সংখ্যাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর এখন মানটাই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সে জন্য পাঠ্যবইয়ের কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়েই মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব।  

আজ শনিবার (২ অক্টোবর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এই কারিকুলামে নতুন কিংবা ভিন্ন কোনো পদ্ধতি চলে আসবে তা নয়। আমাদের বর্তমান কারিকুলামে যেগুলো আছে, সেগুলোও থাকবে এবং যেখানে যেটি ভাল কাজ করবে, সেটি আমরা গ্রহণ করছি। এখানে শিক্ষকদের যেমন প্রশিক্ষণ দেব, আমাদের টিচার্স গাইড যেগুলো, সেগুলো তৈরি হবে। আশাকরি শিক্ষকদের জন্য এটি তত কঠিন কিছু হবে না এবং শিক্ষকদের ব্যাপক প্রশিক্ষণের প্রস্তুতি ইতোমধ্যেই নিয়েছি ও চলমান আছে। আশাকরি কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য সব কিছুই করা হচ্ছে। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার সরকার ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছর সকল শিশুকে শিক্ষায় আনবার জন্য কাজ করে গেছে। এখন যখন আমরা সকলকে শিক্ষার আওতায় আনতে পেরেছি, এখন আমরা শিক্ষার মানটাকে উন্নত করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি।

শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ, লাগসই প্রযুক্তি ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন করা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আর সে জন্য বই পড়ে শুধু পড়াশোনা নয়, বাচ্চারা খেলাধুলার মধ্যে শিখবে, আনন্দের মধ্য দিয়ে শিখবে, কাজ কর্ম করে শিখবে এবং সমাজ অর্থাৎ কমিউনিটির বিভিন্ন কাজের মধ্য দিয়ে শিখবে। তারা আনন্দের সঙ্গে শিখবে।  

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ড. মহিউদ্দন খান আলমগীর এমপি, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। 

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950