বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে বৈঠক চলছে

১৪ সেপ্টেম্বর ২০২১, ১১:১৪ AM
ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় © লোগো

দেড় বছর যাবত বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও উপাচার্যদের সঙ্গে বৈঠক করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বৈঠক শুরু হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে চলা এই বৈঠকে কবে নাগাদ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া যায়- তা নিয়ে সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত রবিবার (১২ সেপ্টেম্বর) প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত এসব বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে থাকে। ওইদিন শিক্ষামন্ত্রীও এমন কথাই জানিয়েছিলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাদের সঙ্গে বৈঠক করে দ্রুত খুলে দেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

এর আগে অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয়গুলো। গত মাসের শেষে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে সম্প্রতি স্কুল-কলেজ খুলে যাওয়ায় নির্ধারিত ওই সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ারও দাবি উঠেছে।

অপ্রতীমকে হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট, পুলিশের ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
২২ জনকে চাকরির সুযোগ দেবে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৩ অক্টোবর ২০২৬
এমপিকে নিরাপত্তা দেয়নি পুলিশ, ওসির সঙ্গে তর্কে জড়ালেন রুমিন…
  • ২৩ অক্টোবর ২০২৬
পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬