শিক্ষাপ্রতিষ্ঠান খুললে কোন শ্রেণির কত দিন ক্লাস

০৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৫ PM
আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে

আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে © ফাইল ছবি

আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে দেশের করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি শেষ না হওয়ায় সব শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেওয়া সম্ভব হবে না।

রবিবার (০৫ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, পঞ্চম, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিনই ক্লাস নেওয়া হবে। বাকিদের সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়া হবে। অর্থাৎ ১ম, ২য়, ৩য় ও চতুর্থ শ্রেণির ক্লাস এবং মাধ্যমিকে ৬ষ্ঠ, ৭ম, ৯ম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে এক দিন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ১২ সেপ্টেম্বর থেকে পঞ্চম শ্রেণী, এসএসসি-এইচএসসির পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে।

তিনি বলেন, পঞ্চম শ্রেণী, এসএসসি-এইচএসসির পরীক্ষার্থী ছাড়া বাকি শিক্ষার্থীদের সপ্তাহে একদিন ক্লাস করে ক্লাস হবে।

এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক…
  • ০২ অক্টোবর ২০২৬
সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬
বাঁকের ঝুঁকি কমাতে প্রশস্ত হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ০২ অক্টোবর ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ছ…
  • ০২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬
কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬