মাদ্রাসা ও স্কুলের জন্য ১ কোটি ৭ লাখ বই কিনবে এনসিটিবি

২০ আগস্ট ২০২১, ০৪:৪১ PM
মাদ্রাসা ও স্কুলের জন্য ১ কোটি ৭ লাখ বই কিনবে এনসিটিবি

মাদ্রাসা ও স্কুলের জন্য ১ কোটি ৭ লাখ বই কিনবে এনসিটিবি © ফাইল ফটো

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২২ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল এবং কারিগরি স্তরের জন্য ১ কোটি ৭ লাখ ৫২ হাজার ৮৪০ কপি বই কিনবে। এতে ব্যয় হবে প্রায় ২৫ কোটি ৭ লাখ টাকা।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভায় এসব বিষয়ে অনুমোদন দেয়া হয়।

১১টি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এসব বই কেনা হবে। এছাড়া ৯০ হাজার টন সার আমদানি করা হবে। এদিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল আদায়ের কাজ পেয়েছে কোরিয়ান কেটিসি কোম্পানি।

এছাড়াও পার্বত্য চট্টগ্রামের তিন জেলার প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনসহ ৮টি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৯৬ কোটি ৫২ লাখ ৪৩ হাজার টাকা।

বৈঠক শেষে অর্থমন্ত্রী কামাল বলেন, মন্ত্রীসভা কমিটি মুদ্রণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অধীনে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে।

তিনি বলেন, ইবতেদায়ি (১ম ও ২য় শ্রেণী), মাধ্যমিক (বাংলা ও ইংরেজি সংস্করণ), দাখিল (৬ষ্ঠ ও ৮ম শ্রেণী) এবং কারিগরি (বাণিজ্য) শিক্ষার জন্য ১ কোটি ৭ লাখ ৫২ হাজার ৮৪০ কপি টেক্সট বই ছাপা, বাঁধাই ও সরবরাহ করা হবে। এতে ব্যয় হবে প্রায় ২৫ কোটি ৭ লাখ টাকা।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬