শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি

১৮ আগস্ট ২০২১, ০৬:২৯ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, তবে পরিস্থিতি অনুকূলে আসার আগে নয়। আজ বুধবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন, কীভাবে আমরা কত দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি।

‘প্রথম কথা, আমরা যেন আমাদের শিক্ষার্থী-অভিভাববকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়। যতোদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি।’

তিনি আরও বলেন, তৃতীয়ত, আমরা যেনো সবসময় প্রস্তুত থাকি যে পরিস্থিতি অনুকূল হওয়া মাত্র আমরা যেনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য তিনি তার নির্দেশনা দিয়ে রেখেছেন। তার নির্দেশনা অনুযায়ী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, ‘আপনারা জানেন এখন সংক্রমণের হার ও মৃত্যু নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত, জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে।

‘আমরা আশা করি খুব দ্রুতই হয়তো সংক্রমণের হার আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায় অর্থাৎ যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আমরা আশা করি সেই পর্যায়ে পৌঁছাবে। সেই লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা আমরা চাই।’

সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুততম সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হবে বলেও প্রত্যাশা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সংক্রমণের হার যে পর্যায়ে এলে বিজ্ঞানস্মতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে সে সময় এলেই খুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দ্রুত স্কুল খুলে দেওয়ার ব্যবস্থা নিন।

তিন জেলায় নতুন এসপিসহ ১৭ কর্মকর্তা বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
  • ১৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত গরম চা-কফিতে বাড়তে পারে খাদ্যনালির ক্যান্সারের ঝুঁ…
  • ১৩ আগস্ট ২০২৬
মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বস্তি নিয়ে লাঞ্চ-বিরতিতে বাংলাদেশ
  • ১৩ আগস্ট ২০২৬
লাবুশেনকে ফেরালেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬