এখনই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষা উপমন্ত্রী

১৩ জুলাই ২০২১, ০৬:৩৮ PM
মহিবুল হাসান চৌধুরী

মহিবুল হাসান চৌধুরী © ফাইল ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ হারের কারণে সরকার এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ঘোষণা দিচ্ছে না। তবে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে।

সোমবার ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর ও ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুলের এক যৌথ বিবৃতি প্রকাশিত হওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার খুলতে চায়। তবে, করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ হারের কারণে আমরা এখনই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো আবার খুলতে পারছি না। কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার খুলে দেওয়া যেতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে।’

তিনি আরও বলেন, স্কুলগুলো আবার খুলে দেওয়ার বিষয়ে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ও সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে টালমাটাল দিল্লী,…
  • ০২ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬