৫ কোটি টাকা পাচ্ছেন মাদ্রাসা-কারিগরির ৮ হাজার শিক্ষক-শিক্ষার্থী

০২ জুলাই ২০২১, ০৯:৩৯ AM
শিক্ষক-শিক্ষার্থী

শিক্ষক-শিক্ষার্থী © ফাইল ফটো

মাদ্রাসা ও কারিগরির ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানের আট হাজার ৩৬ জন শিক্ষককে বিশেষ অনুদানের ৫ কোটি টাকা দেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে অনুদানের টাকা দেয়া হয়েছে।

বুধবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩০০টি মাদ্রাস ও কারিগরি প্রতিষ্ঠান ২৫ হাজার, ৫০০ শিক্ষক-কর্মচারী ১০ হাজার, ১ম থেকেই  ৫ম শ্রেণীর ইবতেদায়ী শাখার ১২৫০ শিক্ষার্থী ৩ হাজার, ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির দাখিল ও ভোকেশনালের ৪ হাজার ৫০১ ছাত্র-ছাত্রীকে ৫ হাজার, আলিম, বিএম ও ডিপ্লোমার ১২৫০ শিক্ষার্থীকে ৬ হাজার এবং কামিল-ফাযিলের ৫৩৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার করে টাকা দেয়া হবে।

মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান 'নগদ'র মাধ্যমে এই টাকা বিতরণ করা হবে। একজন শিক্ষার্থী একাধিক আবেদন করলেও তিনি একটি আবেদনের জন্য বিবেচিত হয়েছেন। 

অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থীর তালিকা দেখতে এখানে ক্লিক করুন

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬