৩১ জুলাই পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩০ জুন ২০২১, ০৮:২২ PM
নটরডেম কলেজের শিক্ষার্থী

নটরডেম কলেজের শিক্ষার্থী © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী ৩১ জুলাই পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনটি আজ বুধবার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে পূর্বের ধারাবাহিকতায় আগামী ৩১ জুলাই পর্যন্ত এ বিভাগের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আদেশে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের বাড়িতে অবস্থান করতে হবে। ছাত্রছাত্রীদের বাড়িতে থাকার বিষয়টি অভিভাবক নিশ্চিত করবেন। আর বিষয়টি স্থানীয় প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৩ জন…
  • ২৩ অক্টোবর ২০২৬
শেনজেন ভিসা ছাড়াই ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারেন আরও ৫ দেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফরিদপুরে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছে…
  • ২৩ অক্টোবর ২০২৬
হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া…
  • ২৩ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬