শিক্ষার্থীদের জন্য পৃথক চ্যানেল চালুর বিষয়টি বিবেচনাধীন: শিক্ষামন্ত্রী

১৮ জুন ২০২১, ০৮:৪৮ AM
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শিক্ষামন্ত্রী

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শিক্ষামন্ত্রী © ফাইল ছবি

শিক্ষার্থীরা যাতে সারা বছরই ডিজিটাল ক্লাসে অংশ নিতে পারে এজন্য একটি ডেডিকেটেড চ্যানেল চালু করার বিষয়টি বিবেচনাধীন আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় এমপি শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

এসময় শিক্ষামন্ত্রী জানান, করোনাকালে ফেসবুক লাইভ, সংসদ বাংলাদেশ টিভি, ইউটিউব ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক বিষয়ে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

আরো পড়ুন হল-বিশ্ববিদ্যালয় খুলবে কখন, যা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু হবে জানিয়ে শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়কে দ্রুত করোনার টিকার আওতায় নিয়ে আসা হবে। এই কর্মসূচি শুরু হবে আবাসিক শিক্ষার্থীদের দিয়ে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকা দিয়ে হল খুলে দেওয়া হবে। এরপর সরাসরি ক্লাস শুরু হবে।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬