কঠিন শর্তে এমপিও পাবে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান

১০ জুন ২০২১, ১০:১০ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

আসন্ন অর্থ বছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেয়া হবে। এজন্য বাজেটে ২৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে এমপিও পেতে কঠিন শর্ত পূরণ করতে হবে বিদ্যালয়গুলোকে। এর ফলে অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারবে না বলে জানা গেছে।

জানা গেছে, ২০২১ সালে নতুম এমপিও পেতে নিম্নমাধ্যকি পর্যায়ে শহরে ১২০ মফস্বলে ৯০, মাধ্যমিকে শহরে ২০০ মফস্বলে ১৫০, উচ্চমাধ্যমিকে শহরে ৪২০ মফস্বলে ৩২০, উচ্চমাধ্যমিক কলেজে শহরে ২৫০ মফস্বলে ২২০ ও ডিগ্রি কলেজে স্নাতকে শহরে ৪৯০ মফস্বলে ৪২৫ জন শিক্ষার্থী থাকতে হবে। যদিও এর আগের এমপিও নীতিমালায় শিক্ষার্থীর সংখ্যা কম রাখা হয়েছিল।

নীতিমালার শর্ত অনুযায়ী এমপিও পেতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাশের হার ৪৫ থেকে ৭০ শতাংশ হতে হবে। এছাড়া মোট ১০০ নম্বরের মানদণ্ডে শিক্ষার্থীর সংখ্যায় ৩০, পাশের হারে ৪০ এবং পরীক্ষার্থীর সংখ্যার উপর ৩০ নম্বর রাখা হয়েছে। এর ফলে অনেক প্রতিষ্ঠান এমপিও পাবে না বলে জানা গেছে।

এ প্রসঙ্গে নীতিমালা সংশোধনী কমিটির সদস্য ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবি ডলার গণমাধ্যমকে বলেন, এমপিও পেতে যে নীতিমালা করা হয়েছে সেটির সাথে আমরা একমত নই। কেননা এই নীতিমালায় কোনো কলেজই এমপিও পাবে না। অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও দুর্গতি অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, নীতিমালার শর্তে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হয়েছে। এতে এমপিও পাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে। নতুন নীতিমালা মফস্বলের তো দূরের কথা শহরের অনেক প্রতিষ্ঠানও এমপিও পাবে না। এই নীতিমালা এখন যে প্রতিষ্ঠানগুলো এমপিও পাচ্ছে সেখানে প্রয়োগ করা হলে অনেক প্রতিষ্ঠানের এমপিও বাতিল হয়ে যাবে।

সাংবাদিকতার জন্য দ্রুতই কোড অব কনডাক্ট তৈরি হচ্ছে: তথ্য উপদ…
  • ০৬ মে ২০২৬
ক্লাস চলাকালীন ফ্যান খুলে পড়ে প্রাথমিকের ৫ ছাত্র আহত
  • ০৬ মে ২০২৬
চট্টগ্রামে বদলি নিয়ে যা বললেন ডিসি মাসুদ
  • ০৬ মে ২০২৬
মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, বল হাতে ইমরানের ‘ম্যাজিক’
  • ০৬ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে দু’দিনব্যাপী 'জব ফেয়ার ২০২৬' উদ্বো…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলে…
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9