শিক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণ সভা রোববার

০৮ জুন ২০২১, ০৫:২৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

শিক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে জরুরি সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আগামী রোববার (১৩ জুন) ভার্চুয়াল মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (৮ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আইন-১ শাখা থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো. আবদুল জলিল মজুমদার।

নোটিশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক প্রণীত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আইন-২০২১ এর খসড়া চূড়ান্তকরণে আগামী রোববার এক বৈঠক অনুষ্ঠিত হবে। বেলা ১২টায় মিটিং শুরু হবে। সভায় সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নোটিশ

 

 

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬