১০ আগস্টের মধ্যে মাদ্রাসা-কারিগরি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের নির্দেশ

০৮ জুন ২০২১, ০২:৪৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশের সব মাদ্রাসা ও কারিগারি শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১০ আগস্টের মধ্যে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। আর আগামী ১১ আগস্টের মধ্যে বঙ্গবন্ধু কর্ণারের ছবি তুলে প্রমাণ হিসেবে তা পাঠাতে হবে। আগামী ১৫ আগস্ট দেশজুড়ে এই প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায়  বলা হয়েছে, ইতোমধ্যে যে সকল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বরঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে সেগুলোর তালিকা জমা দিতে হবে। আগামী ১৫ জুনের মধ্যে এই তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ ও শিক্ষার্থীদের জাতির পিতা সম্পর্কে সঠিক তথ্য জানানোর  জন্য সব কারিগরি ও মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠান প্রধানের রুমের পাশে সকলের দৃষ্টিগোচর হয় এমন স্থানে এই কর্ণার স্থাপন করতে বলা হয়েছে।

গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬
মক্কা-মদিনা লক্ষ্য করে ৯ বছরে তিনবার হামলা চালিয়েছে হুথিরা:…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জ…
  • ০২ অক্টোবর ২০২৬
খরচ জোগাতে নিঃস্ব পরিবার, টাকার অভাবে থমকে যাওয়ার শঙ্কায় চব…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬