ঈদের ছুটি শুরু বৃহস্পতিবার থেকে

১১ মে ২০২১, ০৩:১৭ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ফটো

আগামী বৃহস্পতিবার (১৩ মে) থেকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। সে হিসেবে আচ মঙ্গলবার নয়, আগামীকাল বুধবার হচ্ছে শেষ কর্ম দিবস। আগামী শনিবার (১৫ মে) এই ছুটি শেষ হবে।

মঙ্গলবার (১১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৫ মে চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউন শুরু হয়।

গত ৫ মে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, কঠোর বিধিনিষেধের সময় সকল ধরনের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস সমূহ বন্ধ থাকবে। এই সময় আন্তঃজেলা পরিবহনও বন্ধ থাকবে। ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করা যাবে না।

গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬
মক্কা-মদিনা লক্ষ্য করে ৯ বছরে তিনবার হামলা চালিয়েছে হুথিরা:…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জ…
  • ০২ অক্টোবর ২০২৬
খরচ জোগাতে নিঃস্ব পরিবার, টাকার অভাবে থমকে যাওয়ার শঙ্কায় চব…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬