অধ্যাপক আবুল বারকাতের স্ত্রী ক্যান্সারের কাছে হেরে গেলেন

০২ মে ২০২১, ০১:১৫ PM
অধ্যাপক ডা. সাহিদা আখতার

অধ্যাপক ডা. সাহিদা আখতার © ফাইল ফটো

ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারকাতের সহধর্মিনী অধ্যাপক ডা. সাহিদা আখতার। শনিবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডা. সাহিদা আখতার বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের নিউনেটালজি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি একজন প্রথিতযশা শিশু বিশেষজ্ঞ হিসেবে সেখানে কর্মরত থেকে কিছুদিন আগে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি তাঁর স্বামী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের এই শিক্ষার্থী বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) আজীবন সদস্যও ছিলেন।

অধ্যাপক ডা. শাহিদা আখতারে মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিজসহ (এফডিএসআর) চিকিৎসকদের বিভিন্ন সংগঠন গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে।

গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬
মক্কা-মদিনা লক্ষ্য করে ৯ বছরে তিনবার হামলা চালিয়েছে হুথিরা:…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জ…
  • ০২ অক্টোবর ২০২৬
খরচ জোগাতে নিঃস্ব পরিবার, টাকার অভাবে থমকে যাওয়ার শঙ্কায় চব…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬