জানুয়ারিতে নতুন এমপিওর আবেদন আহবান: শিক্ষামন্ত্রী

৩১ ডিসেম্বর ২০২০, ১২:৪৩ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। জানুয়ারিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আহবান করা হবে।’ আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘২০২১ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের নিকট বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক পর্যায়ের কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন। আর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাবের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক প্রমুখ।

এর আগে গত ২৯ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, চলতি অর্থবছরে এমপিওভুক্ত করা সম্ভব হবে না। আগামী জুনের পর এ প্রক্রিয়াটি চলে যাবে। তবে আবেদন নেওয়া শুরু করতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি।

‎হবিগঞ্জে ৩১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
  • ০৪ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৪ এপ্রিল ২০২৬
ছাত্রদলের রেফারেন্সে হলে সিট নেওয়ার চেষ্টা—প্রভোস্ট বললেন, …
  • ০৪ এপ্রিল ২০২৬
লিডিং ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ রিপোর্ট রাইটিং-বিষয়ক কর্মশ…
  • ০৪ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু
  • ০৪ এপ্রিল ২০২৬
কাদের সিদ্ধান্তে তারেক রহমান দেশ পরিচালনা করছেন, প্রশ্ন হাস…
  • ০৪ এপ্রিল ২০২৬