শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে: শিক্ষামন্ত্রী

৩০ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৮ PM

© প্রতীকী ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক মহামারী। এই পরিস্থিতিতে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। এছাড়া অন্যকোন যৌক্তিক পদ্ধতি আছে বলে আমরা মনে করিনা। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে অনলাইনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো ব্যাপারে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। কতদিন বাড়ছে সেটি শিগগির জানিয়ে দেওয়া হবে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের পর ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক প্রমুখ।

এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬