৩০ অক্টোবরের পর কী হবে, আজকালের মধ্যে সিদ্ধান্ত: সচিব

৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:৪০ PM
সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন

সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন © টিডিসি ফটো

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন বলেছেন, ‘এখনো ধারাবাহিকভাবে সেটি কার্যকর রয়েছে। ৩ তারিখ পর্যন্ত থাকবে। বিভিন্ন বিষয় ৩০ অক্টোবর পর্যন্ত বন্ধ হয়ে আছে। ৩০ অক্টোবরের পরে কী করা যায়, সেটা আজকালের মধ্যেই সিদ্ধান্ত নেব।’

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। এসময় করোনাকালে প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রচুর আলোচনা হয়েছে বলে জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

পরীক্ষার গুজব নিয়ে নিরবতা পালন করতে হয়েছে: শিক্ষা উপমন্ত্রী

তিনি বলেন, ‘পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অনলাইন মূল্যায়ন কীভাবে আরও বেশি প্রসার করা যায়, তা নিয়ে অনেক কাজ করা হয়েছে। স্বাভাবিক সময়ে এত দীর্ঘ বৈঠক হয় না। তবে অনলাইনের মাধ্যমে আমরা অনেক সুফল পেয়েছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক গুজব ও আলোচনাও হয়েছে। এ নিয়ে আমাদেরও অনেক সময় নিরবতা পালন করতে হয়েছে। পরে এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করে যাতে বিভ্রান্তি তৈরি না হয় তা নিয়ে বক্তব্যও দিতে হয়েছে।’

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষাসহ সার্বিক বিষয়ে কথা বলতে এ মতবিনিময় সভা করা হচ্ছে। এতে উপস্থিত রয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি এবং করোনাকালীন শিক্ষাব্যবস্থা নিয়ে সামগ্রিক আলোচনা হবে।

শিক্ষা সচিব মাহবুব হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত আছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রমুখ।

সভার শুরুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের খোলামেলা আলোচনা করাই এ সভার উদ্দেশ্যে।

ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬