সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ PM
জনতা ব্যাংক

জনতা ব্যাংক © টিডিসি সম্পাদিত

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন পাওয়া গেছে। ওয়েবসাইটটির অন্তত দুটি স্থানে স্প্যাম শনাক্ত হয়েছে। 

রবিবার (২৫ অক্টোবর) এসব ত্রুটি মেরামতের কাজ চললেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি। তবে আজকের মধ্যেই এটি চালু করা সম্ভব হবে বলে আশা করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

জনতা ব্যাংকের আইটি বিভাগের ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘ওয়েবসাইটে দুটো অ্যাটাকের চিহ্ন পাওয়া গেছে। সেগুলো ঠিকঠাক করতে সময় লাগছে। আশা করা যায়, আজকের মধ্যেই সচল করা সম্ভব হবে।’

ব্যাংক সূত্রে জানা গেছে, ওয়েবসাইটের যেসব স্থানে স্প্যাম শনাক্ত হয়েছে, সেগুলো মেরামতে কাজ করছেন আইটি বিভাগের কর্মীরা। নিরাপত্তা ত্রুটি সংশোধন করে ওয়েবসাইটটি পুনরায় চালুর চেষ্টা চলছে।

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকির কারণে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়। পাঁচ দিনের ছুটি শেষে রবিবার ব্যাংকিং কার্যক্রম শুরু হলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হয়। তবে একই সময়ে জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা যায়নি।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage