শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা শুরু

৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:০২ PM
সভায় উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

সভায় উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মতবিনিময় সভা শুরু করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি এবং করোনাকালীন শিক্ষাব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে সামগ্রিক আলোচনা হবে।

শিক্ষা সচিব মাহবুব হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত আছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রমুখ।

সভার শুরুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের খোলামেলা আলোচনা করাই এ সভার উদ্দেশ্যে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অনলাইন মূল্যায়ন কীভাবে আরও বেশি প্রসার করা যায়, তা নিয়ে অনেক কাজ করা হয়েছে। স্বাভাবিক সময়ে এত দীর্ঘ বৈঠক হয় না। তবে অনলাইনের মাধ্যমে আমরা অনেক সুফল পেয়েছি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘এখনো ধারাবাহিকভাবে সেটি কার্যকর রয়েছে। ৩ তারিখ পর্যন্ত থাকবে। বিভিন্ন বিষয় ৩০ অক্টোবর পর্যন্ত বন্ধ হয়ে আছে। ৩০ অক্টোবরের পরে কী করা যায়, সেটা আজকালের মধ্যেই সিদ্ধান্ত নেব।’

তিনি বলেন, ‘পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অনলাইন মূল্যায়ন কীভাবে আরও বেশি প্রসার করা যায়, তা নিয়ে অনেক কাজ করা হয়েছে। স্বাভাবিক সময়ে এত দীর্ঘ বৈঠক হয় না। তবে অনলাইনের মাধ্যমে আমরা অনেক সুফল পেয়েছি।’

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।

পরীক্ষার গুজব নিয়ে নিরবতা পালন করতে হয়েছে: শিক্ষা উপমন্ত্রী

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কি না, সে বিষয়ে ঘোষণা দিতে পারেন। এছাড়া স্থগিত হয়ে থাকা এইচএসসি পরীক্ষা নিয়েও কথা বলবেন।

এদিকে, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে। বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। তবে মহামারির কারণে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেবে না সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে এসব শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করে উপরের শ্রেণিতে তোলার কথা রয়েছে।

তবে চারটি শর্ত দিয়ে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

৩০ অক্টোবরের পর কী হবে, আজকালের মধ্যে সিদ্ধান্ত: সচিব

এক্ষেত্রে স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে। সারা দেশে ৩৫টি ভেন্যুতে প্রতিদিন সর্বোচ্চ এক হাজার ৮০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া যাবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে ছয় ফুট দূরত্বে বসাতে হবে।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে। বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬