এমসি কলেজের ধর্ষণের ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি

২৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৬ PM
সিলেটের এমসি কলেজের ধর্ষণের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়

সিলেটের এমসি কলেজের ধর্ষণের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

সিলেটের এমসি কলেজে নববধূকে গণধর্ষণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক ও সাতদিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে সংঘটিত ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঘাটতি ছিলো কিনা তা সরেজমিনে তদন্তপূর্বক ও এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দায়-দায়িত্ব নিরূপণ করে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করতে কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, আহবায়ক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন), সদস্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক (কলেজ) এবং সদস্য-সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-১)।

এদিকে, গৃহবধূ ধর্ষণ মামলার ছয় আসামিকে আদালতে তুলে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

গত শুক্রবার এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা দায়ের করেন। ছয়জনই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

আসামিরা হলেন- সাইফুর রহমান (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ (২৮), মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫), অর্জুন লস্কর (২৫) ও রবিউল ইসলাম (২৫) ।

মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬