শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কতদিন বাড়বে— এখনও সিদ্ধান্ত হয়নি

২৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৪ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © টিডিসি ফটো

চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আবারও বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। তবে নতুন করে আরও কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গঠিত টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলতি সপ্তাহে এ ঘোষণা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আজ ররিবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছুটি বাড়ানো হবে।

তিনি বলেন, আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে শতভাগ করোনামুক্ত হওয়া সম্ভব নয়, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে কতটা সফলতা আসছে সে বিষয়টিও ভাবা হচ্ছে। বর্তমানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সকল প্রতিষ্ঠান সচল হয়েছে। তাই শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের সেশনজটের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া হচ্ছে কি না সেটিও আমাদের ভাবতে হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে আগেই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। সকলের মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পাঠদান করানো হবে- উল্লেখ করেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, আগে থেকে প্রস্তুতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা রয়েছে। তাই স্কুল-কলেজ খোলার আগে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ আমাদের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত নেয়া হবে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। চলতি সপ্তাহে ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে কয়েক ধাপে আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ রয়েছে। বর্তমানে নতুন করে এ ছুটি বাড়ানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ১৫ দিনের মতো ছুটি বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হচ্ছে, তবে এটি একমাসও বৃদ্ধি করা হতে পারে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ছুটি বাড়ানো হচ্ছে। এ বিষয়ে আগামী ৩ অক্টোবরের আগে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দেয়া হবে।

ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬