‘এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়’

২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:২৪ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করবে। আমরা পরীক্ষা নিতে প্রস্তুত রয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরবর্তী ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা নিতে পারবো বলে আশাবাদী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভায় এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এসব কথা বলেন তিনি।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অটোপাস দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, মূল্যায়ন পরীক্ষা ছাড়া অষ্টম থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সুযোগ নেই। মূল্যায়নের ক্ষেত্রে ১৫ মার্চ পর্যন্ত স্কুলের ক্লাস, সংসদ টিভির ক্লাসকে প্রাধান্য দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বিষয়ে মাউশি থেকে সিদ্ধান্ত জানানো হবে।

সভার বিষয়ে জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধাপক মো. আব্দুল আলীম বলেন, সভায় বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে পরীক্ষা শুরু করা হবে। আমাদেরকে পরীক্ষা নিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে- সে সম্পর্কে কোনো অলোচনা হয়নি।

তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতির কারণে পূর্বের মতো পাবলিক পরীক্ষা নেয়ার সুযোগ নেই। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতি বেঞ্চে একজন অথবা দুজন করে পরীক্ষার্থী বসানো হবে। পরীক্ষা কেন্দ্র স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এ পরীক্ষা আয়োজন করা হবে। এইচএসসি পরীক্ষা নিতে সব শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তত থাকতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে কোন পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া যেতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। পরীক্ষা নেয়ার জন্য প্রশ্ন ও উত্তরপত্র প্রস্তুত রয়েছে। সরকার পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করলে আমরা পরবর্তী ১৫ দিনের মধ্যে সব প্রস্তুতি শেষ করে পরীক্ষা নিতে পারবো।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা রয়েছে। তবে কওমি মাদরাসা খুলে দেয়া হলেও অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

ট্যাগ: মাউশি
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬