দুই হাজার মুক্তিযোদ্ধার সন্তান ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে

১০ সেপ্টেম্বর ২০২০, ০২:১৫ PM

© ফাইল ফটো

‘নতুন ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম’ এর আওতায় দুই হাজার মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনিদের ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে। ২০২০-২০২১ বর্ষে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনিদের বৃত্তি প্রদানের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভারত ও সরকারের আর্থিক সহায়তায় ঢাকার ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন নেয়া হবে।

এ স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক হাজার জন এবং স্নাতক পর্যায়ে এক হাজার জন করে মোট দুই হাজার ছাত্রছাত্রীকে (মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনি) বৃত্তি দেয়া হবে। স্নাতক পর্যায়ে এককালীন পঞ্চাশ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন বিশ হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে।

বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

কবি নজরুল কলেজেই কবিকে অবজ্ঞা, দুই দাবি শিক্ষার্থীদের 
  • ০৭ মে ২০২৬
চট্টগ্রামে এনসিপিতে যোগ দিচ্ছেন ৫০০ পরিচিত মুখ, মনজুর আলম ক…
  • ০৭ মে ২০২৬
ঢাকায় হালকা বৃষ্টির আভাস, কমবে দিনের তাপমাত্রা
  • ০৭ মে ২০২৬
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ
  • ০৭ মে ২০২৬
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীন বললেন—‘কামব্য…
  • ০৭ মে ২০২৬
বৃহস্পতিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9