এইচএসসি পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি এখনও হয়নি: শিক্ষামন্ত্রী

২৯ আগস্ট ২০২০, ০৩:৫১ PM

© ফাইল ফটো

চলমান করোনা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার জাতীয় জাদুঘরে হাসুমনির পাঠশালা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে ১৪ লাখ পরীক্ষার্থী ও অভিভাবক এবং সংশ্লিষ্টদের মিলিয়ে ৩২ লাখ মানুষকে করোনা ঝুঁকিতে ফেলা যায় না। পরিস্থিতি ‘অনুকূলে’ আসলে অবস্থার বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি এখনও আসেনি। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তও আসেনি। পরীক্ষা নেয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এখনও আছি। তবে করোনার প্রকোপ কমে পরিবেশ অনুকূলে আসলে এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ২ সপ্তাহের নোটিশে বিষয়টি জানিয়ে দেয়া হবে, যাতে পরীক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬