জেএসসি-এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়

১২ আগস্ট ২০২০, ০৫:৪১ PM

© লোগো

চলতি বছরের জেএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে এ দুটি পরীক্ষা অনুষ্ঠানের বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। দেশব্যাপী চলমান করোনা পরিস্থিতিতে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগের কথা বিবেচনা করে শিগগির সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানোনো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জেএসসি পরীক্ষা বাতিল এবং এইচএসসি পরীক্ষার কাল্পনিক তারিখ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হচ্ছে না মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। এই বিষয়ে জনমনে বিভ্রান্তির সৃস্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীকে বিবেচনায় নিয়ে জেএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছিলেন। বিশেষজ্ঞবৃন্দ তাদের পর্যবেক্ষণসহ কিছু বিকল্প প্রস্তাব প্রদান করেছেন। মন্ত্রণালয় প্রস্তাবসমূহ পর্যালোচনা করছে। ইতোমধ্যে কিছু গণমাধ্যমে উল্লেখিত বিষয়ে সারসংক্ষেপ প্রণয়ন করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করেছে। অন্যদিকে এইচএসসি পরীক্ষা-২০২০ অনুষ্ঠানের তারিখ নিয়েও বিভিন্ন গণমাধ্যমে কল্পিত তারিখ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারিকে বিবেচনায় নিয়ে জেএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিভিন্ন বিকল্প নিয়েই শিক্ষা মন্ত্রণালয় ভাবছে। এই বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগের কথা বিবেচনা করে শিগগির সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। যা ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অসমর্থিত কোন মাধ্যমের তথ্যের ভিত্তিতে অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত না হতে বিশেষভাবে অনুরোধ করা হল।

শিক্ষকরা ক্লাস-পরীক্ষায় না ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: ববি …
  • ২৮ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা আটক
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে …
  • ২৮ এপ্রিল ২০২৬
সেনাসদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ এপ্রিল ২০২৬
টেকনাফে মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
  • ২৮ এপ্রিল ২০২৬
এসএসসির উত্তরপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৮ এপ্রিল ২০২৬