সব বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসির শুন্যপদ পূরণের উদ্যোগ শিগগির: শিক্ষামন্ত্রী

০৯ আগস্ট ২০২০, ০৬:৫৯ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অনেক বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারের পদ শুন্য রয়েছে। শিগগির এই সকল শুন্যপদ পূরণের উদ্যোগ নেয়া হবে। এলক্ষ্যে আগামী ৩১ আগস্টের মধ্যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ১০ শতাংশ সিনিয়র প্রফেসরদের নামের তালিকা ও জীবন বৃত্তান্ত শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণের জন্য তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে আহবান জানিয়েছেন।

আজ রবিবার দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের শূন্যপদ পূরণের ব্যবস্থা নেয়া সংক্রান্ত এক ভার্চুয়াল মিটিংয়ে সভাপতির বক্তব্যে এ আহবান করেন তিনি।

ভার্চুয়াল মিটিংয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যুক্ত ছিলেন।

আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে যে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে সে সব শুন্য পদে নিয়োগের জন্য নাম প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণেরও আহবান জানান তিনি। এই সময়ের মধ্যে তালিকা প্রেরণ করতে না করলে মন্ত্রণালয় আইনানুগ ব্যবস্থা নেবে বলে তিনি মিটিংয়ে জানান।

উল্লেখ্য, বর্তমানে দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং এবং ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির পদ শুন্য রয়েছে। অন্যদিকে দেশের ১৯টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ৮৩টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসির পদ শুন্য রয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬