সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না

২৩ জুলাই ২০২০, ১০:২২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৬ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শেষ হবে। তবে এই ছুটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়বে বলে জানা গেছে।

সূত্র বলছে, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা সরকারের নেই। চলমান পরিস্থিতিতে অনলাই প্লাটফর্ম আর সংসদ টেলিভিশনের মাধ্যমেই শিক্ষা কারযক্রম চলমান থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। এর আগে কোনো ঝুকি নিতে চায় না দুই মন্ত্রণালয়।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, সেপ্টেম্বর মাসের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো ইচ্ছা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেব।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে দুই মন্ত্রণালয় বৈঠক করা হবে। এই বিসয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দুই মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটি শেষ হতে এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে। ছুটি শেষ হওয়ার আগেই আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা বা কবে নাগাদ খোলা যাবে সে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশে চলমান কভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। প্রাথমিক শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠদান অব্যাহত রেখেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একইভাবে মাধ্যমিক পার্যায়ে সংসদ টেলিভিশন ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে ভিডিও ক্লাস প্রচার এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬