করোনার ভুয়া সনদ নিয়ে ইতালিতে যাননি কেউ: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৬ জুলাই ২০২০, ০১:২৩ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ নিয়ে কোনো বাংলাদেশি ইতালি ভ্রমণ করেননি। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা কোয়ারেন্টাইন না মানায় কমিউনিটিতে সংক্রমন ছড়িয়েছে বলে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার(১৬ জুলাই) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস সংকটকালে ১ হাজার ৬০০ বাংলাদেশি নাগরিক ইতালি গেছেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে অনেক বাংলাদেশি ভুয়া করোনা সনদ নিয়ে ইতালি গেছেন। তবে কোনো বাংলাদেশিই ভুয়া করোনা সনদ নিয়ে ইতালি যাননি। কেননা করোনা সনদ নিয়ে ইতালি যেতে হবে, সে দেশের সরকার এমন কোনো শর্ত দেয়নি। তবে তারপরেও কিছু বাংলাদেশি নিজ থেকেই করোনা সনদ নিয়ে গেছেন, তারা ভেবেছিলেন যদি প্রয়োজন পড়ে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ভাগ্যজনক হলো কিছু বাংলাদেশি ইতালি ফিরে গিয়ে কোয়ারেন্টিন মানেননি। আর সম্ভবত, তাদের থেকে কমিউনিটির মধ্যে সংক্রমণ হতে পারে। ইতালির ল্যাজিও অঞ্চলে গত সপ্তাহে ৫ হাজার বাংলাদেশির করোনা টেস্ট করা হয়েছে, এর মধ্যে ৬৫ জনের করোনা পজিটিভ এসেছে। রোমের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ইতালি সরকার ল্যাজিও অঞ্চলের ৩০ হাজার বাংলাদেশির করোনা টেস্ট করানোর উদ্যোগ নিয়েছে।

জাপানে সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন যারা
  • ২৫ অক্টোবর ২০২৬
১ উইকেটের আশায় দিনশেষে চুরমার ইংলিশরা, ক্রিকেটের ইতিহাসে পা…
  • ২৫ অক্টোবর ২০২৬
৪৪ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ইন্টারন্যাশনাল পিস …
  • ২৫ অক্টোবর ২০২৬
ঘূর্ণিঝড় ‘অর্ণব’: আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ায় দুঃসংবাদ দিল অধ…
  • ২৫ অক্টোবর ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি নোয়াখালী বিজ্ঞান ও প্রয…
  • ২৫ অক্টোবর ২০২৬
রোগী সেজে হাসপাতালে স্বর্ণালংকার চুরি, চক্রের ৭ সদস্য আটক
  • ২৫ অক্টোবর ২০২৬