এমপিওভুক্ত সব প্রতিষ্ঠানের বেতন একই দিনে

১৪ জুলাই ২০২০, ০৫:৩০ PM

© লোগো

নির্দিষ্ট দিনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে সরকারি-বেসরকারি উভয় প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মরতরা একই দিনে বেতন-ভাতা পাবেন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন জানান, সরকারি ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একদিনে বেতন প্রদান করা হবে। এটা দরকার, এ নিয়ে কাজ চলছে। বেতনের পুরো কার্যক্রম ডিজিটালাইজড হয়ে গেলে সরকারি সিস্টেমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের সরকারি অংশের টাকা পেয়ে যাবেন। এতে আমাদেরও কাজের চাপ কমবে। তাদের জন্যও উপকার হবে।

এদিকে, সহকারী শিক্ষক-কর্মচারীদের সকল সুযোগ-সুবিধাসহ নির্ধারিত দিনে বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। তাদের দাবি, আমরা একই পরিশ্রম করে শিক্ষার্থীদের পাঠদান করছি। ক্ষেত্র বিশেষে আমাদের বেশিই শ্রম দিতে হয়। কিন্তু মূল্যায়নের ব্যাপারে আমরা পিছিয়ে।

এ ব্যাপারে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপত্র মো. নজরুল ইসলাম রনি বলেন, সরকার মাস শেষ হতেই শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারে। কিন্তু বেসরকারি শিক্ষকদের বেলায় কেন এ গড়িমসি? সরকারি নিয়মে বেতন প্রদান করতে হবে।

তিন ভাইবোনই বিসিএস ক্যাডার, উত্তীর্ণ ইতি বললেন— ‘ক্যাডার হও…
  • ২৮ জুন ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ২৮ জুন ২০২৬
ঠাকুরগাঁও শহর ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা
  • ২৮ জুন ২০২৬
কেন্দ্রীয় গ্রন্থাগারে কৃত্রিমভাবে সিট দখল, বন্ধে অর্ধশতাধিক…
  • ২৮ জুন ২০২৬
৪৬তম বিসিএসে প্রশাসন, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তৃতীয় রুয়…
  • ২৮ জুন ২০২৬
ফের ‘ঝুঁকিপূর্ণ’ নোটিশ বিএমইউর ডক্টরস হল ভবনে
  • ২৮ জুন ২০২৬