পরীক্ষা ছাড়াই অটো প্রমোশনের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

০৯ জুলাই ২০২০, ১১:২৩ AM

© ফাইল ফটো

শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেয়া হবে মর্মে প্রতিবেদন ছাপা হয়েছে। বিষয়টি ভিত্তিহীন ও গুজব। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত কোন সিদ্ধান্ত এখনো গ্রহণ করেনি বলে এতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। ইতোমধ্যে অনেক কলেজে একাদশ শ্রেণির পরীক্ষা ছাড়াই দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদেরও পরবর্তী ক্লাসে উন্নীত করা হতে পারে।

অবশ্য পাবলিক পরীক্ষা না হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পরের ক্লাসে উন্নীত করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়েও সাময়িক পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের পাস করানো হতে পারে বলে খবরে জানানো হয়। মাধ্যমিক পর্যায়েও এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে শিক্ষা প্রশাসন সূত্রে জানানো হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬