তিন জেলায় আরও ৫ পাবলিক বিশ্ববিদ্যালয়

২৫ জুন ২০২০, ০৫:২১ PM

© লোগো

তিন জেলায় আরও ৫টি সরকারি সাধারণ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২৫ জুন) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নাটোর জেলার সদর উপজেলায় ডক্টর ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয়, নাটোর জেলার সিংড়া উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেহেরপুরের গাংনী উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্বাচনী এলাকা মেহেরপুরে আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ২১ জুন নওগাঁ জেলায় পূর্ণাঙ্গ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার লক্ষে জরুরি ভিত্তিতে খসড়া আইন প্রণয়ন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত ওই চিঠিটি ইউজিসি চেয়ারম্যান বরাবার পাঠানো হয়।

যাতে বলা হয়, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নওগাঁ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের নিমিত্তে যুগপোযোগী একটি খসড়া আইন প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬