সুখবর পাচ্ছেন এমপিওবঞ্চিত শিক্ষকরা

১০ জুন ২০২০, ০৫:৫৪ PM

© ফাইল ফটো

সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান/ব্যবসা শিক্ষা/ইংরেজি/আইসিটি) পদে নিয়োগ প্রাপ্তি এমপিওবঞ্চিত শিক্ষকদের এমপিওভুক্তকরণে ব্যবস্থা নিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভা শেষে এই নির্দেশনা দেয়া হয়। ভার্চুয়াল সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

আজ বুধবার (১০ জুন) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া এনটিআরসিএকে আরো ৬টি নির্দেশনা দেয়া হয়েছে। যেগুলোর উপর কাজ করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয়। এনটিআরসেএকে দেয়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো নিচে দেয়া হলো...

১. মহিলা কোটা পূরণের বিষয়টি আবশ্যিকভাবে অনুসরণ করে প্রতিষ্ঠান কর্তৃক ভুল তথ্যের কারণে মহিলা কোটায় নিয়োগপ্রাপ্তদের নিয়মিতকরণের বিকল্প ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে এ বিষয়ে ভুল তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা প্রণয়ন করে তাদের কারণ দর্শানোর নির্দেশনা প্রদান করা হয়।

২. সূচনালগ্ন থেকে এ অব্দি সুপারিশকৃত প্রার্থীদের যোগদানে ব্যর্থতা/অপারগতার কারণসহ সর্বশেষ অবস্থা জানিয়ে তথ্য প্রেরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে পত্র প্রেরণ করে প্রকৃত নিয়োগ প্রাপ্তিতে অসমর্থ্যদের পূর্ণাঙ্গ তথ্য প্রস্তুত করে প্রকৃত চিত্র মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

৩. সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান/ব্যবসা শিক্ষা/ইংরেজি/আইসিটি) পদে নিয়োগ প্রাপ্তদের এমপিওভুক্তকরণ বিষয়ে প্রবর্তিত আর্থিক বৎসর অনুসারে এমপিওভুক্তকরণের ব্যবস্থা নিতে হবে। সহকারী শিক্ষক (বাংলা)’র বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপের মাধ্যমে মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। সংশ্লিষ্ট মহাপরিচালকবৃন্দ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

৪. বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদ না থাকা/কাঠামো বহির্ভূত চাহিদা ইত্যাদি/ভুল তথ্য প্রেরণের কারণে নিয়োগপ্রাপ্ত সুপারিশকৃতদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। যাদের বয়স ৩৫ বৎসর অতিক্রম করেনি তাদের SMS প্রেরণ করে তারা সুপারিশপ্রাপ্ত পদে চাকুরি করতে আগ্রহী কিনা জানতে হবে এবং তারপর আগ্রহী প্রার্থীদের ভিন্ন প্রতিষ্ঠানে প্রাপ্ত শূন্য পদের বিপরীতে পদায়নের ব্যবস্থা গ্রহণে এনটিআরসিএ ব্যবস্থা গ্রহণ করবে।

৫. সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে সুপারিশকৃতদের মধ্যে ০৬ মাস মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের আদালতের রায়ের প্রেক্ষিতে যারা এ অবধি এমপিওভুক্ত হতে পারেনি তাদের এমপিওভুক্ত চূড়ান্তকরণে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

৬. সুপারিশকৃত প্রার্থী গ্রহণে প্রতিষ্ঠানের যৌক্তিক অপারগতার ক্ষেত্রে বিকল্প প্রার্থী রাখার কোন বিধান প্রচলিত আইনে সন্নিবেশনে রাখার সুযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখতে এনটিআরসিএ-কে নির্দেশনা প্রদান করা হয়।

মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, অস্…
  • ০৫ মার্চ ২০২৬
মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরাক ছাড়ার নির্দেশনা
  • ০৫ মার্চ ২০২৬
নিজ বিভাগে ইবি শিক্ষককে হত্যা, নেপথ্যে কী?
  • ০৫ মার্চ ২০২৬
ইসরায়েলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
  • ০৫ মার্চ ২০২৬
হামিম ছাড়াও ঢাবির আরও এক নেতাকে অব্যাহতি ছাত্রদলের
  • ০৫ মার্চ ২০২৬
দল থেকে অব্যাহতির পর যা বললেন ছাত্রদলের হামিম
  • ০৪ মার্চ ২০২৬