শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০ করে গাছ রোপণ অনুষ্ঠানে ২৫ জনের বেশি নয়

১৬ মার্চ ২০২০, ০৪:৫৪ PM

© লোগো

আগামীকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ উপলক্ষে দেশের সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ও সরকারি বেসরকারি স্কুল কলেজ, মাদ্রাসা, কারিগরি ও পলিটেকনিক ইনস্টিটিউটে ১০০টি করে বৃক্ষ রোপণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনে এ বৃক্ষ রোপণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  করোনাভাইরাস সংক্রমণরোধে প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণের সময় শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বোচ্চ ২৫ জন উপস্থিত থাকতে পারবে। তার বেশি গণ জমায়েত করতে নিষেধ করা হয়েছে।

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
  • ২৬ অক্টোবর ২০২৬
লম্বা ছুটি শেষে স্কুল খুলছে আজ
  • ২৬ অক্টোবর ২০২৬
‘কাকে ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’— ফেসবুকে সরকার সমালোচনা, আটক…
  • ২৬ অক্টোবর ২০২৬
আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬