শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

১১ মার্চ ২০২০, ০৫:৫৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত হয়নি। করোনা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কোনো মহল এটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১১মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কী কী করতে হবে তা লিখিতভাবেই জানানো হয়েছে। গতকাল এই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত দিইনি। কারণ, আইইডিসিআর সিদ্ধান্ত দিয়েছে, যে পরিস্থিতি এখনও দেশে বিদ্যমান, তাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রয়োজন নেই। যখন বন্ধ করতে হবে, তখন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবো।’

শিক্ষমন্ত্রী বলেন, ‘অনেক ধরনের গুজব ছড়ানোর চেষ্টা চলছে। যতক্ষণ পর্যন্ত বিশেষজ্ঞদের মতামত না পাবো ততক্ষণ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন দেশে করোনা ভাইরাস নিয়ে এখন যে পরিস্থিতি বিরাজমান তাতে এখনই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার প্রয়োজন নেই।’

আলোচনা সভায় ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিআরইউ নারী বিষয়ক সম্পাদক রিতা নাহার, ডিআরইউ কার্যনির্বাহী সদস্য আহমেদ মুশফিকা নাজনীন, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী প্রমুখ।

জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬