এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা আজ

১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৮ AM
লোগো

লোগো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। 

সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন। সভা প্রসঙ্গে তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী এ সভা আহ্বান করা হয়েছে। সভায় বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিত, কর্তন, বাতিল ও ছাড়ের ব্যাপারেও আলোচনা করা হবে। এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি, পুনঃএমপিওভুক্তি, বকেয়া ভাতা প্রেরণসহ বকেয়া বেতন ভাতাদি প্রদানসহ মন্ত্রণালয়ে ও অধিদপ্তরে আসা বিভিন্ন আবেদন নিষ্পত্তি করা হবে এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায়।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব, বেসরকারি কলেজ শাখার উপসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক, কলেজ ও প্রশাসন শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক ও কলেজ শাখার উপপরিচালকসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬