অতীতের যে কোনো সময়ের চেয়ে সুষ্ঠু নির্বাচন হচ্ছে : তথ্যমন্ত্রী

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৮ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অতীতের যে কোনো সময়ের তুলনায় শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তথ্যমন্ত্রী।

ড. হাছান বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণার যে আমেজ ছিল, তা থেকে শুরু করে এখনো পর্যন্ত মানুষ যেভাবে উৎসাহ, উদ্দীপনায় ভোট দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে।'

মোহাম্মদপুরে নির্বাচন কভার করার সময় একজন সাংবাদিক আহত হবার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি সম্পূর্ণ অনভিপ্রেত, অত্যন্ত দুঃখজনক, কোনোভাবেই সমীচীন নয় এবং আমরা এটি সমর্থন করি না। কিভাবে তিনি আহত হলেন, নির্বাচন কমিশন, আইনশৃংখলা বাহিনী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।’

তথ্যমন্ত্রী বলেন, 'বিএনপি শুরু থেকেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার কথায় বিএনপির উদ্দেশ্য পরিস্কার করেছেন এই বলে যে- ‘আমাদের সাফল্য এই যে, আমরা মাঠে নামতে পেরেছি’- অর্থাৎ এটা স্পষ্ট যে, জয়লাভ তাদের উদ্দেশ্য নয়। তারা শুরু থেকেই নানা অভিযোগ করার চেষ্টা করেছে, সকাল থেকেই সেগুলো বলা শুরু করেছে। তারা সকালে, দুপুরে, বিকেলে এবং নির্বাচনী ফলাফল যেমনই হোক, কি বলবে, তা আগে থেকেই ঠিক করে রেখেছে।’

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬