প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

২৯ জানুয়ারি ২০২০, ০৬:৫৮ PM

© সংগৃহীত

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গত বারের মতো এবারও প্রশ্নফাঁসের ঘটনা ঘটবে না। তাই প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা. দীপু মনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের সকল বোর্ড এজন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এবার অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দর পরিবেশে, নকল ও প্রশ্নফাঁস মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, গুজব ছড়িয়ে মানুষের সঙ্গে যারা প্রতারণার ফাঁদ তৈরি করে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না। ছেলেমেয়েরা যাতে সুস্থভাবে, সুন্দরভাবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করে, পরীক্ষার প্রস্তুতি নেয়, সেদিকে যত্নবান হোন। বড় পরিসরের এই পাবলিক পরীক্ষায় সন্তানদের পড়ালেখার সঙ্গে অনৈতিক কোনো কিছু যুক্ত করবেন না।

এর আগে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গতানুগতিক শিক্ষাব্যবস্থায় কিংবা প্রচলিত ধ্যান-ধারণায় উন্নত বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। এজন্যই আধুনিক ও বিশ্বমানের জ্ঞান-বিজ্ঞানসমৃদ্ধ প্রযুক্তি ও দক্ষতানির্ভর সমাজ গঠনে কারিগরি শিক্ষার প্রসারে সরকার ইতোমধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। আধুনিক বিশ্বের শ্রমবাজারে প্রতিযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

ডিগ্রি ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার ঘোষণা
  • ১৪ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬