চতুর্থ শিল্প বিপ্লবে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

১৭ জানুয়ারি ২০২০, ০৪:৫৬ PM
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি © ফাইল ফটো

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। শুক্রবার (১৮ জানুয়ারি) কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়ামে ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্যেশে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রূপকল্প ২০৪১ ঘোষণা করেছেন, সে রূপকল্প বাস্তবায়ন করবে তোমরা। তোমরা হবে এজেন্ট অফ চেইঞ্জ। তোমরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। তোমরা মাদক, সন্ত্রাস, জংগীবাদ থেকে নিজেদের দূরে রাখবে। পরিবেশ সচেতন হবে। বাল্যবিবাহ, যৌতুক ও যৌন হয়রানি প্রতিরোধে অগ্রণী ভুমিকা রাখবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক এর সভাপতিত্বে জাতীয় ক্রিড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, আন্তঃবোর্ড সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল সহ দেশের সকল বোর্ডের চেয়ারম্যানবৃন্দ, কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এবং কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম প্রমখ।

আগামী ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিতা চলবে। অ্যাথলেটিক, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস প্রভৃতি ইভেন্টে সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ে বিজয়ী ৮০৮ জন এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬