জেএসসি-জেডিসি: যেভাবে করবেন ফল পুনঃনিরীক্ষার আবেদন

৩১ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ AM

© প্রতীকী ছবি

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও প্রকাশ করা হবে। রেওয়াজ অনুযায়ী, সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল প্রকাশ করা হবে।

জেএসসি-জেডিসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে: শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে এ আবেদন করা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

যেমন- ঢাকা বোর্ডের জন্য- RSC লিখে Dha লিখতে হবে এরপর রোল নম্বর লিখে স্পেস দিয়ে  বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। জেডিসির ফল পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য RSC লিখে Mad লিখতে হবে। এরপর রোল নম্বর লিখে স্পেস দিয়ে  বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। পিন কোড নম্বরটি সংগ্রহ করতে হবে। 

আবেদনে সম্মত থাকলে আবারও মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস Yes লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে স্পেস মোবাইল নম্বর (যে কোনো অপারেটর) লিখে আবার ১৬২২২ তে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য ১২৫ টাকা চার্জ ধরা হয়েছে। 

একটি এসএমএস দিয়ে একাধিক বিষয়ে আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোডের পর কমা (,) ব্যবহার করতে হবে। যেমন- RSC স্পেস দিয়ে Dha স্পেস দিয়ে Roll স্পেস একাধিক বিষয় কোডের ক্ষেত্রে কমা দিয়ে লিখতে হবে। তবে যেসব বিষয়ের দু’টি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোড বাংলার জন্য (১০১) ও ইংরেজির জন্য (১০৭) এর বিপরীতে দু’টি পত্রের জন্য আবেদন গণ্য হবে এবং আবেদন ফি হবে ২৫০ টাকা।

সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
যুবককে কুপিয়ে হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে আগুন
  • ১৪ আগস্ট ২০২৬
ইজারাদারের কর্মীকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’
  • ১৪ আগস্ট ২০২৬
‘মেইডেন ফিফটির’ দেখা পেলেন তানজিদ হাসান তামিম
  • ১৪ আগস্ট ২০২৬